কোচবিহারে খুন তৃণমূলকর্মী
দি নিউজ লায়ন ; কোচবিহারে খুন তৃণমূলকর্মী। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে কোচবিহার উত্তর বিধানসভার মরিচবাড়ি-খোল্টা গ্রাম পঞ্চায়েত এলাকায়। নিহত তৃণমূলকর্মীর নাম নধিরাম মণ্ডল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ি থেকে ৫০০ মিটার দূরে তার ওপর হামলা চালায় দুষ্কৃতীরা।
পিছন থেকে ভারী কিছু দিয়ে তার মাথায় আঘাত করা হয়। পরে ধারালো অস্ত্র দিয়ে গলার নলি কেটে দেয় দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তৃণমূলের অভিযোগ, বিজেপির গুণ্ডাবাহিনী হত্যাকাণ্ডে জড়িত। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Post a Comment